• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

প্রকৌশলীদের সমস্যা চিহ্নিত করতে ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পি.এম.
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত সমস্যাগুলো চিহ্নিত করতে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটির বৈঠক শেষে সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রিজওয়ানা হাসান জানান, গণপূর্ত সচিবকে প্রধান করে গঠিত এই ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপে বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের প্রতিনিধিদের পাশাপাশি জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন। কমিটি আজ থেকেই কাজ শুরু করেছে।

তিনি বলেন, “ওয়ার্কিং গ্রুপ সবার বক্তব্য শুনবে। প্রয়োজনে উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটিও শিক্ষার্থীদের মতামত নেবে। এক মাসের মধ্যে সরকারকে সুপারিশ করা হবে।”

একই সঙ্গে তিনি আন্দোলন করে জনদুর্ভোগ না করার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী