• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড. ইউনূস একমাত্র নেতা, যার এত যোগ্যতা রয়েছে : পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

   ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পি.এম.

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, পৃথিবীতে সম্ভবত ড. ইউনূস একমাত্র নেতা, যার এত যোগ্যতা রয়েছে। প্রেসিডেন্ট বলেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা, যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস এ কথা বলেন।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুই দেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

 শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে বিশেষ টাস্কফোর্সের সুপারিশ
পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে বিশেষ টাস্কফোর্সের সুপারিশ
আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ, কমেছে রিজার্ভ
আকুর দায় ১৫১ কোটি ডলার পরিশোধ, কমেছে রিজার্ভ
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত