• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পান্নার

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৪:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

একাত্তরের স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীতের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করতে রাজি না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠক’ ভন্ডুল হওয়ার পর এক ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।

জেড আই খান পান্না বলেন, সবার অবগতির জন্য জানাচ্ছি, আজ সকাল ১০টায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ এর যে গোলটেবিল আলোচনার কথা ছিল, সেখানে সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতকারী হট্টগোল করছে, স্লোগান দিচ্ছে। আমরা বুঝি, এটা ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই।

তিনি বলেন, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে– সাংবাদিকদের অফিসে (রিপোর্টার্স ইউনিটি) বসেই গ্যাঞ্জাম। এ থেকেই বোঝা যায় দেশের সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে।

এ সময় তিনি মুক্তিযুদ্ধ, বাহাত্তরের সংবিধান, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রশ্নে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ