• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মোটরসাইকেল হেলমেটের যত্নে কিছু সহজ টিপস

লাইফস্টাইল    ২৮ আগস্ট ২০২৫, ০১:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের হেলমেট শুধু সেফটি গিয়ার নয়; এটি বাইকারের জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। দুর্ঘটনার সময় মাথাকে সুরক্ষিত রাখতে হেলমেটের বিকল্প নেই। তবে অনেকেই হেলমেট ব্যবহার করলেও নিয়মিত পরিচর্যা করেন না, যার ফলে হেলমেট অস্বাস্থ্যকর হয়ে যায় এবং এর কার্যক্ষমতা কমে।

হেলমেট পরিষ্কার করার নিয়ম:

ভিতরের অংশ:

অধিকাংশ হেলমেটের ফোম ও কাপড় আলাদা করা যায়। এগুলো শ্যাম্পু বা হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে।

যেসব হেলমেটের ইননার অংশ খুলে ফেলা যায় না, সেগুলো ভেজা কাপড় ও স্যানিটাইজার/ডেটল দিয়ে মুছুন।

বাইরের অংশ:

শ্যাম্পু বা ওয়াশিং জেল ব্যবহার করে নরম কাপড় দিয়ে মুছুন।

কঠোর কেমিক্যাল বা শক্ত কাপড় ব্যবহার করবেন না।

ভাইজর বা গ্লাস:

প্রথমে পানি বা এয়ার দিয়ে ধুলো ঝরিয়ে নিন।

তারপর নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছুন।

এয়ার ভেন্ট:

নিয়মিত পরিষ্কার না করলে ধুলো জমে লকিং জয়েন্ট ও ভাইজর ল্যাচ নষ্ট হতে পারে।

ব্রাশ বা কটন বাড দিয়ে পরিষ্কার করুন।

হেলমেট পরিষ্কারের সময় যা করবেন না:

সাবান বা শক্ত কেমিক্যাল ব্যবহার করবেন না।

শক্ত কাপড় বা শুকনো টিস্যু দিয়ে মুছবেন না।

পার্টস খুলতে জোর করবেন না।

ইন্ডাস্ট্রিয়াল গ্লু ব্যবহার করবেন না; প্রয়োজনে শুধু রাবার গ্রেড গ্লু ব্যবহার করুন।

হেলমেট সংরক্ষণের নিয়ম:

হেলমেট সবসময় আলো-বাতাস চলাচল করা শুষ্ক স্থানে রাখুন।

ড্রয়ার বা বন্ধ জায়গায় রাখলে ফাঙ্গাস ও ভ্যাপসা গন্ধ হতে পারে।

মাঝে মাঝে রোদে দিলে ঘামের গন্ধ দূর হয়।

ভেতরে পাতলা রুমাল দিলে প্যাডিং দীর্ঘদিন ভালো থাকে।

হেলমেট কবে পরিবর্তন করবেন?

সাধারণ হেলমেট ১ বছর, স্ট্যান্ডার্ড হেলমেট ২-৩ বছর ব্যবহার করা যায়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হেলমেট ব্যবহার করবেন না।

দীর্ঘদিন ব্যবহারে বাইরের শেল দুর্বল বা ভিতরের ফোম আলগা হলে হেলমেট যথেষ্ট সুরক্ষা দিতে পারবে না।

উল্লেখ্য: হেলমেট শুধু সুরক্ষার প্রতীক নয়, এটি বাইকারের রুচির প্রতিফলনও। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যত্নে হেলমেট দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয় এবং দুর্ঘটনার সময় কার্যকর ভূমিকা রাখে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?