• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে প্রতিবাদ সভা

নীলফামারী প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সৈয়দপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা।
 
এসময় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, এসময় বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপনসহ অন্য অন্য নেতারা।

এসময় নেতারা বক্তব্য বলেন,সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোঃ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ২৪ ঘন্টার মধ্যে যদি এই ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তবে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন আন্দোলন সহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ