• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা : পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা হামলায় নিজের বেঁচে ফেরার বর্ণনা দিলেন আরঘচি নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত বৈশ্বিক র‍্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট

পশ্চিম তীরের নাবালুস থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ১০:৩১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের নাবালুস শহর থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। বুধবার (২৭ আগস্ট) সেনারা শহরটি ত্যাগ করে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার নাবালুসে স্থানীয় ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সেনা মোতায়েন করে ইসরায়েল। টানা প্রায় ১৪ ঘণ্টা সেনারা শহরে অবস্থান করে।

এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সেনাদের সংঘর্ষ হয়। আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখার তথ্য অনুযায়ী, এতে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

নাবালুসের পুরাতন শহর এলাকা সেবাস্তিয়ায় সংঘর্ষ সবচেয়ে তীব্র হয়। ফিলিস্তিনিরা সেনাদের দিকে ইট-পাথর নিক্ষেপ করে, অন্যদিকে সেনারা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। এছাড়া ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয় এবং স্থানীয়দের মারধর করা হলেও গ্রেপ্তারের কোনো তথ্য মেলেনি।

এর আগে মঙ্গলবার রামাল্লা থেকেও সেনা প্রত্যাহার করে ইসরায়েল। তবে সেখানেও সংঘর্ষে অন্তত ৫৮ জন ফিলিস্তিনি আহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সেনা অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ও সেনাদের সঙ্গে সংঘাত বেড়েছে। ফাতাহ সরকারের তথ্য অনুযায়ী, ওই সময় থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে সহিংসতায় নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় সাত হাজার।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২
ছবি: সংগৃহীত
ইরাকে ভূমিকম্প অনুভূত