• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ হারুন পাঠান প্রয়াত

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পি.এম.
সাবেক সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ পাঠান-ছবি সংগৃহীত

বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) সাবেক সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ পাঠান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি ৭৭ বছর বয়সে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে মিরপুরের একটি হাসপাতালে বার্ধক্য ও শারীরিক জটিলতায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ পুত্রবধূ, ১ মেয়ে ও ২ নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৭ আগস্ট) তেজগাঁও কলেজ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক হারুন অর রশিদ পাঠান চাঁদপুরের মতলব উপজেলার গাজির গাছখলা গ্রামের ঐতিহ্যবাহী পাঠান পরিবারের সন্তান। তাঁর পিতা দানবীর আলহাজ আবদুল মালেক ১৯৫১ সালে পাঠান বাজার আবিদিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অধ্যাপক হারুনও শিক্ষাব্যবস্থাপনা ও শিক্ষকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, চাকরির নীতিমালা প্রণয়ন, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার আন্দোলনে অবদান রেখেছেন।

চাকরিস্থল প্রিয় তেজগাঁও কলেজে অধ্যক্ষ হিসেবে তাঁর নেতৃত্বে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয় এবং কলেজটি দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি পায়।

অধ্যাপক হারুনের মৃত্যুতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) শোক প্রকাশ করেছে। অধ্যাপক মাজহারুল হান্নান, অধ্যক্ষ ইসহাক হোসেন, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফসহ বিশিষ্ট শিক্ষক নেতারা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

২৮ আগস্ট (বৃহস্পতিবার) তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের