• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন বৈদেশিক সহায়তা কমায় জরুরি সেবা হারাল ১০ লাখ নারী ও কিশোরী

নেপালের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে ফিরতি লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। প্রথম দেখায় নেপালকে ৩-০ গোলে হারানোয় লাল-সবুজের মেয়েদের আত্মবিশ্বাস বেশ উঁচুতেই। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। সমান তিন ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। নেপালের ঝুলিতে ৩ পয়েন্ট, আর ভুটান এখনো কোনো ম্যাচ জিততে না পারায় পয়েন্টশূন্য অবস্থায় তলানিতে।

প্রতিযোগিতাটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। প্রতিটি দলের আরও তিনটি করে ম্যাচ বাকি। সবশেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের লক্ষ্য বাকি সব ম্যাচ জিতে গোল ব্যবধানেও এগিয়ে থেকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ সাফ শিরোপা জয় করা। উল্লেখ্য, নারীদের বয়সভিত্তিক ফুটবলে এ  শ্রেণিতে এখনও সাফ ট্রফি অধরা।

গতকাল দুপুরে ভেন্যুতে অনুশীলন সেরেছে আলপি-সুরভীরা। সহকারী কোচ আবুল হোসেন জানান, “শিরোপার লড়াই টিকিয়ে রাখতে হলে বাকি তিন ম্যাচেই জয় পেতে হবে। আপাতত আমাদের সব মনোযোগ আজকের নেপাল ম্যাচে।”

আগের ম্যাচের ভুলগুলো শুধরে মাঠে নামতে চাইছে মেয়েরা। দলে কোনো চোট-আঘাত নেই, তাই পূর্ণ শক্তিতেই নামবে বাংলাদেশ।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমবাপে
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে
নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান
সিরিজের মাঝপথেই জিম্বাবুয়ে থেকে ফিরে আসছেন তারকা পেসার
রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম
রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম