• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পাইলসের রোগীদের জন্য ক্ষতিকর খাবার

লাইফস্টাইল    ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

খাদ্যাভ্যাস আমাদের সুস্থতা-অসুস্থতার অন্যতম প্রধান কারণ। সঠিক খাবার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনই কিছু খাবার বিভিন্ন অসুখকে বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে পাইলসের রোগীরা খাবারের ব্যাপারে সতর্ক না হলে সমস্যাটি আরও জটিল হয়ে উঠতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পাইলস রোগীদের জন্য কিছু খাবার এড়িয়ে চলা জরুরি।

মসলাযুক্ত খাবার: অতিরিক্ত মসলাদার খাবার হজমে সমস্যা তৈরি করে এবং পাইলসের ব্যথা ও অস্বস্তি বাড়ায়। তাই এ ধরনের খাবার যতই লোভনীয় হোক না কেন, এড়িয়ে চলাই উত্তম।

ডুবো তেলে ভাজা খাবার: তেলে ভাজা খাবার হজমে সমস্যা সৃষ্টি করে এবং কোষ্ঠকাঠিন্য বাড়ায়। পাইলস রোগীদের জন্য এগুলো বিশেষভাবে ক্ষতিকর, কারণ এতে ব্যথা ও প্রদাহ বেড়ে যেতে পারে।

অতিরিক্ত চা ও কফি: পরিমিত চা–কফি সমস্যা নয়, তবে অতিরিক্ত গ্রহণ শরীরে পানিশূন্যতা তৈরি করে, যা কোষ্ঠকাঠিন্য বাড়ায়। পাশাপাশি চা–কফিতে চিনি মিশিয়ে খাওয়াও ক্ষতিকর।

চিনি ও প্রক্রিয়াজাত খাবার: প্রক্রিয়াজাত খাবারে ফাইবার কম থাকে, যা হজমে সমস্যা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি সৃষ্টি করে। আবার অতিরিক্ত চিনি শরীরের জন্যও ক্ষতিকর। তাই এ ধরনের খাবার এড়িয়ে ফাইবার সমৃদ্ধ শাকসবজি, ফল ও ভেষজ খাবার খাওয়া উচিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?