• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০৩:২৪ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশের বাজার। ছবি: সংগৃহীত
বাংলাদেশের বাজার। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অর্ধেকে নেমে এলেও বাংলাদেশে এখনো মিলছে না স্বস্তি। চাল, তেল, চিনি কিংবা জ্বালানি-প্রায় সব কিছুর দামই দেশে ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সর্বশেষ তথ্যানুযায়ী, থাইল্যান্ডে ৫ শতাংশ ভাঙা চালের দাম এক বছরে কমেছে প্রায় ৩৮ শতাংশ। ২০২৩ সালে যেখানে মেট্রিক টনপ্রতি দাম ছিল ৬১৬ মার্কিন ডলার, বর্তমানে তা নেমে এসেছে ৩৮১ ডলারে। অথচ বাংলাদেশে চালের দাম ক্রমেই বাড়ছে।

মে মাসের শেষে ঢাকার বাজারে মোটা চাল কেজিপ্রতি ৫২–৫৫ টাকায় পাওয়া গেলেও এখন তা ৫৫–৬০ টাকার নিচে নেই। গত এক বছরে সরকার ১৪ লাখ টন চাল আমদানি করলেও বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েনি।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। তবে পরবর্তীতে অনেক দেশ দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু বাংলাদেশে তা দীর্ঘস্থায়ী হয়েছে নীতিগত ব্যর্থতা ও বাজার নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও পিছিয়ে আছে বাংলাদেশ। দেউলিয়া হওয়ার পরও শ্রীলঙ্কায় এখন পণ্যের দাম আগের চেয়ে কম। পাকিস্তানে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি ৩৫ শতাংশ থেকে নেমে এসেছে ৪ শতাংশের কাছাকাছি। ভারতে মুদ্রাস্ফীতি ১ দশমিক ৫৫ শতাংশে এবং নেপালে ২ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। অথচ বাংলাদেশে জুলাই মাসে মুদ্রাস্ফীতি ছিল সাড়ে ৮ শতাংশের বেশি।

অর্থনীতিবিদদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সামনে দুটি বড় করণীয় হলো-সরকারি চ্যানেলে স্বল্প দামে খাদ্য সরবরাহ বৃদ্ধি এবং বাজার তদারকি জোরদার করা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রাজধানীর একটি কাঁচাবাজারে সবজি কিনছেন ক্রেতারা। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা; এলএনজি আমদানিনির্ভর দেশ হিসেবে বাড়তি চাপে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আইইএ’র প্রতিবেদন: মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ