• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

গাজায় একদিনে নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ১১:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৯২ জন। নিহতদের মধ্যে ৫৮ জন ইসরায়েলি বাহিনীর গোলায় প্রাণ হারান এবং ২৮ জন নিহত হন খাদ্য সংগ্রহ করতে গিয়ে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালে ৮৬ জনের মরদেহ ও প্রায় ৫০০ জন আহত অবস্থায় আনা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন, যাদের উদ্ধারে সরঞ্জাম ও লোকবলের ঘাটতি রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ মে থেকে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ১২৩ জন নিহত এবং ১৫ হাজার ৬১৫ জন আহত হয়েছেন।

অক্টোবর ২০২৩ থেকে আইডিএফ গাজায় অভিযান শুরু করার পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।

এ পর্যন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল একাধিকবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এমনকি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করা ও জিম্মিদের মুক্ত করাই এই অভিযানের মূল লক্ষ্য। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!