• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ট্রাক থামিয়ে চালকদের ঘুমে যানজট

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র ভোগান্তি

  সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ১১:২৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাত থেকে সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।  

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা এবং ট্রাকচালকদের রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়।

এর প্রভাব পড়ে ঢাকা-সিলেট মহাসড়কেও। ফলে গন্তব্যমুখী যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে কয়েক ঘণ্টা ধরে একই স্থানে আটকে আছেন। কাছাকাছি দূরত্বে যাওয়া যাত্রীরা পায়ে হেঁটে রওনা দেন, তবে দুরপাল্লার যাত্রীরা পড়েছেন সবচেয়ে বিপাকে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ট্রাকচালকদের ঘুম থেকে ডেকে তুলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতোমধ্যে ধীরে ধীরে যানবাহন সচল হচ্ছে। পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, “দাউদকান্দি এলাকায় দুর্ঘটনার কারণে এ যানজট তৈরি হয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ কমেছে, তবে ঢাকা-সিলেট মহাসড়কে এখনো যানজট রয়েছে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত
পরিবেশের ক্ষতি ১০ লাখ টাকা ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট