• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বাউন্ডারি ওয়াল নির্মাণের কারণে

বাঁশখালীতে কয়েকটি পরিবার অবরুদ্ধ হওয়ার আশঙ্কা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৮:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শামশিয়া ঘোনায় উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দেয়ালে ঘেরার কাজ শুরু হওয়ায় আশপাশের বেশ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (দক্ষিণ) থেকে ১৪৭ ধারা জারি করে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফখরুদ্দিন এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, “এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, তারাই বলতে পারবেন।”

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের প্রতি তাদের কোনো আপত্তি নেই। তবে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। প্রশাসনের কাছে তারা চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে বসে সিদ্ধান্ত নেব।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ