• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বেনাপোল দিয়ে আবারও চাল আমদানি শুরু

য‌শোর প্রতি‌নি‌ধি    ২৫ আগস্ট ২০২৫, ০৭:৫৬ পি.এম.
বেনাপোল বন্দর। ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ১৫টি ট্রাকে করে মোট ৫২৫ টন চাল দেশে এসেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স জানায়, সরকার অনুমতি দেওয়ার পরপরই তারা দ্রুত চাল আমদানি করেছে। চাল রপ্তানি করেছে ভারতের লক্ষ্মী ট্রেডিং কোম্পানি ও শর্মা এগ্রো লিমিটেড।

বেনাপোল আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মহাসিন মিলন বলেন, বাজারে স্থিতিশীলতা আনাই মূল লক্ষ্য। আমদানির প্রক্রিয়া সহজ হলে আরও বেশি চাল আনা সম্ভব হবে।

খুচরা ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে ৫–৭ টাকা বেড়েছে। তবে নতুন চাল এলে দাম ৩–৪ টাকা কমতে পারে। বর্তমানে খুচরা বাজারে সরু চাল ৬৫–৭২ টাকা এবং মোটা চাল ৫২–৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, আমদানিকৃত চালের খালাস সম্পন্ন হয়েছে। শিগগিরই বাজারে ছাড়লে শুধু ভোক্তা স্বস্তি পাবে না, সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

গত বছর বেনাপোল দিয়ে প্রায় ৪৫ হাজার টন চাল আমদানি হয়েছিল। তবে চলতি অর্থবছরের শুরুতে নীতিগত কারণে কয়েক মাস আমদানি বন্ধ থাকায় বাজারে অস্থিরতা দেখা দেয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল