• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

রাজশাহী নগরীর বনগ্রামে অবৈধ স্থাপনা

  রাজশাহী ব্যুরো
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০১:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকার রাজ্জাকের মোড়ের উপর নির্মিত একটি অবৈধ স্থাপনা স্থানীয়দের জন্য চরম ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনের উপর স্লাব বসিয়ে তৈরি করা এই স্থাপনা ট্রাফিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা তৈরি করছে।

স্থানীয়রা জানান, পদ্মা আবাসিক এলাকা থেকে ছোটবনগ্রামে প্রবেশের প্রধান পথটি রাজ্জাকের মোড় নামে পরিচিত। এই মোড়ের কোনায় ড্রেনের উপর অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়েছে। ফলে পাশের সড়কটি পুরোপুরি আড়ালে চলে গেছে। এক দিক থেকে আসা যানবাহন অন্য দিক থেকে আসা গাড়িকে দেখতে পাচ্ছে না, যার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

নাগরিকদের মতে, যেহেতু এটি হাইওয়ে রোড এবং ভারী যানবাহন চলাচল করে, তাই যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তদন্ত করে জানা যায়, স্থাপনাটি কোনো অনুমোদিত স্থাপনা নয়। স্থানীয়রা দাবি করেছেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। তখন এটি রাজনৈতিক কার্যালয় এবং চাঁদাবাজির আখড়া হিসেবেও ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পথচারী ও পরিবহন চালকরা বলেন, “আমাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে এই অবৈধ স্থাপনা। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এটি সরিয়ে ফেলা।”

তাঁরা আরও বলেন, যদি কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা না নেয়, তবে এলাকাবাসীকে আন্দোলনে নামতে বাধ্য হতে হবে।

সচেতন মহল মনে করছে, জনস্বার্থে ও দুর্ঘটনা এড়াতে নগর কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে এই স্থাপনাটি উচ্ছেদ করা প্রয়োজন। তা না হলে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত
পরিবেশের ক্ষতি ১০ লাখ টাকা ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা