• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগ গণতান্ত্রিক রাজনীতি থেকে ছিটকে পড়েছে- সাইফুল হক

   ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পি.এম.
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শহীদ বুদ্ধিজীবীসহ লাখো শহীদের রক্তের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। ১৯৭১ এ মুক্তিযুদ্ধের বিজয়ের পূর্বমুহুর্তে ঠান্ডা মাথায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। নবউত্থিত রাষ্ট্রের সম্ভাবনা নষ্ট করতেই এই বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। ৫৪ বছর পার হলেও এখনও শহীদ বুদ্ধিজীবী হত্যার উপযুক্ত বিচার হয়নি, ন্যায়-বিচার নিশ্চিত হয়নি।

শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন,  গত ৫৪ বছরে সবাই শহীদদের বন্দনা করেছে, কিন্তু কেউই শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি। শহীদ বুদ্ধিজীবীরা যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন তার বিপরীতে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান আরেকবার শহীদদের এই স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ ও সম্ভাবনা তৈরী করেছে। ৭২ আর ৯০ এর মত এই সুযোগ এবার নষ্ট করা যাবে না।

তিনি বলেন, বৈষম্যহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে  এবার শহীদ বুদ্ধিজীবীদেরদের স্বপ্ন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। নিজেদের অপরাধ আর পাপের কারণেই আওয়ামী লীগ দেশের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি থেকে ছিটকে পড়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভূলুণ্ঠিত করেছে। শহীদদের গনতান্ত্রিক চেতনাকে পদদলিত করে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছিল।

এ সময় উপস্থিত ছিলেন দলটির রাজনৈতিক পরিষদের  সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, ঢাকা মহানগর কমিটির জোনায়েদ হোসেন, বাবর চৌধুরী, মোহাম্মদ ডালিম, আরিফুল ইসলাম প্রমুখ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই