• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

রাজধানীতে বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ১০:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ বাতাসের মানে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে। শনিবার (২৩ আগস্ট) সকালে বায়ুমান সূচক (একিউআই) ৬২ রেকর্ড করা হয়েছে, যা বিশ্বস্বীকৃত মানদণ্ড অনুযায়ী ‘সহনীয়’ (Moderate) হিসেবে বিবেচিত।

বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সকাল ৮টা ৪৫ মিনিটের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৩৫তম। শুক্রবার (২২ আগস্ট) একই সময়ে ঢাকার একিউআই ছিল ৭৯ এবং দূষণের দিক থেকে অবস্থান ছিল ১৯তম, যা থেকে আজকের সূচকে কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বর্ষাকালে বৃষ্টির প্রভাবে বাতাসে ধুলিকণা ও দূষণ হ্রাস পায়, ফলে স্বাভাবিকভাবেই এ সময় ঢাকার বায়ুমান অপেক্ষাকৃত ভালো থাকে।

শনিবার দূষণের তালিকায় শীর্ষে রয়েছে কাতারের দোহা, যার একিউআই ২৪৬ ‘খুব অস্বাস্থ্যকর’ (Very Unhealthy) পর্যায়ে। শীর্ষ পাঁচে আরও রয়েছে:

কাম্পালা (উগান্ডা)-একিউআই: ১৮১, কিনশাসা (কঙ্গো)-একিউআই: ১৬৩, লাহোর (পাকিস্তান)-একিউআই: ১৬০, দুবাই (ইউএই)-একিউআই: ১৫৩

বায়ুমান সূচক অনুযায়ী দূষণের মাত্রা:

০-৫০ : বিশুদ্ধ, ৫১-১০০ : সহনীয়, ১০১-১৫০ : সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ : সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১-৩০০ : খুব অস্বাস্থ্যকর, ৩০০+ : বিপজ্জনক/দুর্যোগপূর্ণ

আইকিউএয়ার-এর তথ্যমতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো অতিক্ষুদ্র বস্তুকণা (PM2.5), যা ফুসফুসে প্রবেশ করে গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। এতে বাড়ছে শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং ক্যানসারের ঝুঁকি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত