• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বাবর

নিজস্ব প্রতিবেদক    ২২ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পি.এম.
লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের যেকোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না। অতীতেও করিনি, এখনও করব না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে।

বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, দলকে যারা পছন্দ করেন, দলের আদর্শ যারা ধারণ করেন, তাদেরকে দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেরদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকবে হবে, ঐক্য ধরে রাখতে হবে। 

তিনি বলেন, আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে হলে দলকে আপনাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা হলো- প্রথমে নিজেরা ঠিক হবো। নিজেরা অন্যায় কাজ করবো না, অন্যকেও করতে দেব না। অন্য কেউ করলে, তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এরপরও কেউ অন্যায় কাজ করলে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।  

সাবেক মন্ত্রী বলেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছে। বড় ছেলে তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান; তিনি এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী অবস্থায় জীবন যাপন করছেন। 

তিনি বলেন, তারেক রহমানকে এই কারণে ধন্যবাদ দেব যে তিনি দেশের প্রতিটি প্রান্তে, কোনায় কোনায়, গ্রামে -গঞ্জে দল ও দলের অঙ্গ সংগঠনকে সুসংগঠিত ও সমৃদ্ধ করেছেন। এখন অতীতের যেকোনো সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী। 

বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। দীর্ঘ প্রায়  ১৮ বছর আন্দোলনের মাঝে টিকে আছি। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩