• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জেনে নিন আজকের সোনার বাজার দর

নিজস্ব প্রতিবেদক    ২২ আগস্ট ২০২৫, ১২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারও সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২২ আগস্ট) থেকে সোনা বিক্রি হচ্ছে নতুন কমদামে। রুপার দামও এখনো পূর্ব নির্ধারিত মূল্যের সঙ্গে চলছে।

গত ২৪ জুলাই রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা দেয় ২২ ক্যারেট সোনার দাম কমানোর। ওই ঘোষণায় প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ১,৫৭৪ টাকা কমে ১,৭১,৬০১ টাকা নির্ধারিত হয়েছে।

নতুন দর অনুযায়ী:

২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬৩,৭৯৮ টাকা

১৮ ক্যারেট সোনা: ১,৪০,৪০০ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১,১৬,১২৭ টাকা

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে, ২৩ জুলাই ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১,৫৭৪ টাকা বাড়িয়ে ১,৭৩,১৭৫ টাকা করা হয়েছিল।

২০২৫ সালে এ পর্যন্ত সোনার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, ১৬ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।

রুপার বাজারদরও কার্যকর রয়েছে:

২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা প্রতি ভরি

২১ ক্যারেট রুপা: ২,৬৮৩ টাকা

১৮ ক্যারেট রুপা: ২,২৯৮ টাকা

সনাতন রুপা: ১,৭২৬ টাকা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল