• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০৩:০৫ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো.নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো.নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স –মালয়েশিয়া চ্যাপ্টার।

তিন দিনের এ সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন।এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিবর্তন ও নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাদের রাষ্ট্রগঠনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। এ সফরের মাধ্যমে প্রবাসীরা দেশের রাজনৈতিক অগ্রযাত্রা ও গণআন্দোলনের অভিজ্ঞতা নিয়ে সরাসরি আলোচনার সুযোগ পাবেন।

সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সামাজিক দায়বদ্ধতা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ সফরকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স –মালয়েশিয়া চ্যাপ্টারের বিশ্বাস, এ সফর প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরদার করবে এবং বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, নাহিদ ইসলামের এই সফর প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং তাদের রাষ্ট্রগঠনে সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়