• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

অনুদানের চলচ্চিত্রের মানোন্নয়নে কর্মশালা করবে তথ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৯:১৩ পি.এম.
অনুদানের প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। এর অংশ হিসেবে শিগগিরই চলচ্চিত্রের মানোন্নয়ন-বিষয়ক কর্মশালা আয়োজন করা হবে, যেখানে বিশেষজ্ঞরা অংশ নেবেন।

বুধবার (২০ আগস্ট) সচিবালয়ে অনুদানের প্রথম কিস্তির মঞ্জুরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের হাতে অনুদানের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়।

চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এ বছর চলচ্চিত্র বাছাই করা হয়েছে এবং গল্পের মধ্যে বৈচিত্র্য আনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনার প্রকৃত প্রবাহের আলোকে সংবেদনশীলতা বজায় রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।”

তিনি জানান, সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে এবং ফিল্ম আর্কাইভ নিজস্ব ব্যবস্থাপনায় প্রদর্শনের উদ্যোগ নেবে। পাশাপাশি, নির্মাতাদের নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ শেষ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে প্রথম কিস্তিতে ১৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ৬ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকার মঞ্জুরিপত্র প্রদান করা হয়। নির্মাণ শেষে প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ৭৫ লাখ টাকা ও প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০ লাখ টাকা করে অনুদান পাবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল