• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ভোট ডাকাত এবার জনগণ ভোট দেবে না : এটিএম মাছুম

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৪:০৩ পি.এম.
সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জনগণ এবার কোনো ভোট ডাকাত ও লুটেরারদের ভোট দেবে না। কোনো চক্রান্ত, ষড়যন্ত্রের কাছে মাথানত করা যাবে না।

বুধবার (২০ আগস্ট) সকালে আল হেরা কমপ্লেক্সে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন। 

এটিএম মাছুম বলেন,  নিরপেক্ষ নির্বাচন আদায়ে প্রয়োজনে আমরা আন্দোলনে যাবো। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ করতে জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জামায়াতের ঘোষিত ৭দফা মেনে নিতে অন্তবর্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাকশালের বুলেটিনখ্যাত সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন করতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংস্কার আনতে হবে, একই সঙ্গে বিগত স্বৈরাচারের আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাদ দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিতে হবে। কাউকে আনুকূল্য, কাউকে পাশ কাটালে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাবে বলেও উল্লেখ করেন তিনি। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,কুমিল্লা অঞ্চল টিম সদস্য  আব্দুস সাত্তার, কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন  ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. নকিবুল হুদা, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম।

দায়িত্বশীল সম্মেলনে আসন কমিটির সদস্য, উপজেলা ও পৌরসভা কমিটির পুরুষ ও মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফায়জুল করিম মনোয়ার, কাজী সিরাজুল ইসলাম, রাজিফুল হাসান বাপ্পী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক