• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা

জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত প্রতিবেদক    ১৮ আগস্ট ২০২৫, ০২:০৫ পি.এম.
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। সংগৃহীত ছবি

গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

এ মামলার পাশাপাশি ২০১৬ সালের ২৪ মার্চ রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ এলাকায় জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যা করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আগেই দিয়েছিল ট্রাইব্যুনাল।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৬ সালে কল্যাণপুরের ওই বাসায় কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। তবে সেটি ছিল সাজানো নাটক, যেখানে ইসলামী মনোভাবাপন্ন ৯ জন যুবককে গুলি করে হত্যা করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
বিটিটিবির সাবেক তিন কর্মকর্তার ৪৪ বছর করে জেল
অর্থ আত্মসাৎ মামলা বিটিটিবির সাবেক তিন কর্মকর্তার ৪৪ বছর করে জেল
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড