• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

চরম দুর্নীতির কারণেই বন্ধ হয় চিনিকল-পাটকল : সাকি

দিনাজপুর প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পি.এম.
সেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাবে আয়োজিত সমাবেশে জোনায়েদ সাকি। সংগৃহীত ছবি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার সেতাবগঞ্জ চিনিকল এস আলম গ্রুপকে দিতে চেয়েছিল। এস আলম দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, “মানুষকে বিভাজন, গুম-খুন, জবরদস্তি করে ক্ষমতায় থাকা—এসবের মূল লক্ষ্য ছিল লুটপাট আর বিদেশে অর্থ পাচার। এর ফলে ২৪৩ বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে।”

রবিবার (১৭ আগস্ট) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল চালুর বরাদ্দ অর্থ দ্রুত ছাড়, সংস্কারকাজ বাস্তবায়ন এবং বন্ধ চারটি চিনিকল পুনঃচালুর দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাকি আরও বলেন, “করোনার আগে চিনিকল ও পাটকল বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে শ্রমিকরা আন্দোলন করতে না পারেন। অথচ একসময় এসব প্রতিষ্ঠান লাভজনক ছিল। লোকসানের মূল কারণ চরম দুর্নীতি, যা আমলাতন্ত্রের ভেতরে প্রোথিত হয়ে আছে।”

সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে ও সদস্যসচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সফিকুল আলম, জামাল উদ্দীন, কৃষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুঁইয়া।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের