• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৬:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। আর এ সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আগস্টে এখন পর্যন্ত ৫ হাজার ৩৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২২ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৬২ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪১০ জন, বাকি ৮৫২ জন অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মেতে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মেতে তিন জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত