• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৭৮ বছর পর

পরিবর্তন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়


প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৪:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি-সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি-সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নির্মিত এই নতুন ভবনেই থাকবে পিএমও, মন্ত্রিপরিষদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় ও আধুনিক কনফারেন্স সুবিধা। নতুন পিএমও ভবনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেরও কাছাকাছি।

প্রতিবেদন অনু্যায়ী, পুরোনো ভবনগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং আধুনিক সুবিধার অভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ভারতের উদীয়মান অর্থনৈতিক শক্তির প্রতিচ্ছবি হিসেবে নতুন দপ্তর ভবনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

এর আগে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে কার্তব্য ভবন-৩ এ সরানো হয়, যেটি প্রধানমন্ত্রী চলতি মাসেই উদ্বোধন করেছেন।

উদ্বোধনী ভাষণে মোদি জানান, ভারতের প্রশাসনিক কাঠামো এতদিন ব্রিটিশ আমলে নির্মিত ভবন থেকে পরিচালিত হচ্ছিল— যেখানে পর্যাপ্ত জায়গা, আলো-হাওয়া ও অবকাঠামো ছিল না। তিনি বিস্ময় প্রকাশ করেন, কীভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তর শত বছর ধরে এভাবে চলেছে।

নতুন পিএমও-র একটি নামকরণও হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এর নামের সঙ্গে ‘সেবা’র চেতনা যুক্ত থাকবে। তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, পিএমও হবে জনগণের দফতর, মোদির পিএমও নয়।

তথ্যসূত্র: খবর, এনডিটিভি

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে