• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে ডেপুটি স্পিকার পদে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের: পরওয়ার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা ত্রয়োদশ সংসদ: তরুণ ও নতুন নেতৃত্বের সঙ্গে গণতন্ত্রের নতুন অধ্যায় ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

ঢাবিতে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে বিক্ষুব্ধ জনতার জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৬:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় কয়েকজন খ্যাতিমান শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্বকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ একদল ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এবং পরে টিএসসির ঘৃণা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে বিক্ষুব্ধ জনতা টিভি তারকা, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের নাম ধরে নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে শোনা যায়- ‘জয়া আহসানের গালে গালে, জুতা মারো তালে তালে, চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে, সাকিব খানের গালে গালে, জুতা মারো তালে তালে।’

ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক ফ্যাসিজম নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল। মুজিববাদী ও বাকশালি চেতনার ভিত্তিতে তারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা একটি ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ পেয়েছি। অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আবারও সেই বাকশালি কালচারাল ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে। আজকের এই কর্মসূচি তাদের বিরুদ্ধেই।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা আরও বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ কায়েম করেছে। এখনো কিছু কালচারাল ফ্যাসিস্ট সেই মুজিববাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের পর দেশে আর কোনো মুজিববাদ প্রতিষ্ঠার চেষ্টা আমরা বরদাশত করবো না। কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করা হবে।

জুতা নিক্ষেপ কর্মসূচির পোস্টারে ও স্লোগানে যাদের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে রয়েছেন- ক্রিকেটার সাকিব আল হাসান, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, অভিনেতা সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন এবং আব্দুল নূর তুষার প্রমুখ।

কর্মসূচি থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়। এছাড়া ‘কালচারাল ফ্যাসিস্টদের’ বয়কটের ডাক দেওয়া হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জামায়াতের ইশতেহার প্রগতিশীল-উদ্ভাবনী, নারীরাও ইনক্লুসিভ
ঢাবি শিক্ষিকার মন্তব্য: জামায়াতের ইশতেহার প্রগতিশীল-উদ্ভাবনী, নারীরাও ইনক্লুসিভ
শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ আহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ আহত