• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

হিলিতে পেঁয়াজের দাম কমেছে, বেড়েছে কাঁচামরিচের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৫:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে দেশি পেঁয়াজের দাম, অন্যদিকে বেড়েছে কাঁচামরিচের মূল্য। বর্তমানে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, আর কাঁচামরিচের দাম ৩০ টাকা বেড়ে পৌঁছেছে ২০০ টাকায়। 

ব্যবসায়ীদের মতে, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া ও সরবরাহ শুরু হওয়ার ফলে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে কাঁচামরিচের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে দামে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ৪ ট্রাক পেঁয়াজ এসেছে। আগামীকাল রোববার হিলি স্থলবন্দর দিয়েও আমদানি শুরু হবে। ফলে দেশের বিভিন্ন মোকামে দাম কমছে। এখন দেশি পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

অন্যদিকে কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন জানান,  বন্যার কারণে সরবরাহ কমেছে। যার ফলে দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে দাম বাড়ায় ক্রেতা তুলনামূলকভাবে কমে গেছে। 

পেঁয়াজের দামে স্বস্তি ফিরে এলেও কাঁচামরিচের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ