• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

অস্ত্র উদ্ধার: রাজশাহীতে বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

রাজশাহী প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ১২:২৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেই বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল প্লাটুন ডক্টর ইংলিশ নামে এই কোচিং সেন্টারটি ঘিরে রেখেছে। 

এই কোচিং সেন্টারটির পরিচালনায় রয়েছে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের ছেলে মুনতাসিরুল অনিন্দ্য।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, অভিযানে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ পাসপোর্ট, এনআইডি, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের কেউ আনুষ্ঠানিকভাবে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর এ ধরনের কোনো অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে সেনাবাহিনী তাদের হাতে হস্তান্তর করলে পুলিশ বিস্তারিত তথ্য জানাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ