টপ নিউজ
বোমা-মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে স্থানীয়রা
৬ নভেম্বর ২০২৪, ০২:১৯ পি.এম.

মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে বোমা বিস্ফোরণ ও মর্টারশেলের শব্দে কাঁপছে এপারে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। বিকট শব্দে নির্ঘুম রাত পার করেছে সীমান্তবাসী। এতে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত টানা মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। কিছুদিন বন্ধ থাকার পর টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া, নাজিরপাড়া, সদর, শাহপরীর দ্বীপ, সাবরাং, সেন্টমার্টিন এবং হ্নীলা এলাকায় ওই বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে বলে জানান স্থানীয়রা।







