• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, হামলায় আহত ৯

  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ১১:৪০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন- মো. আব্দুল আজিজ (৭০), তার স্ত্রী মেহেনা বেগম (৬৫), ছেলে মোকছেদ আলী (৩৮), মেয়ে রোকছানা আক্তার (২৭), রুজিনা আক্তার রিয়া (২১), রাজেকা আক্তার (২৯), নাতি রেজওয়ান মিয়া (১৯), রাকিব মিয়া (১০) ও রাফি মিয়া (৭)।

ভুক্তভোগী আব্দুল আজিজ জানান, ২০০৩ সালের ২ অক্টোবর তার স্ত্রী মেহেনা বেগম জামাল মৌজার এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে ১৫ শতক জমি ক্রয় করেন। তখন থেকেই তারা শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছেন।

সম্প্রতি রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের মৃত বসন্ত বর্মণের ছেলে স্বপন বর্মন (৪৩) জমিটির মালিকানা দাবি করে সেখানে দেয়াল নির্মাণ শুরু করেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় গাইবান্ধা জেলা জজ কোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে (মামলা নম্বর: ৯২/২৫, ১৪৬/২৫, ৪৮২/২৫ এবং ৪৬১/২৪)। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে স্বপন বর্মন দেয়াল নির্মাণ করতে গেলে বাধা দেন আব্দুল আজিজ ও তার পরিবারের সদস্যরা। এসময় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এর আগে, গত ১২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে স্বপন বর্মন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ আব্দুল আজিজের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে টিনের বাউন্ডারি ও একটি ছাপড়া ঘর ভেঙে ফেলেন। এসময় আসবাবপত্র ভাঙচুর ও টিনসহ মূল্যবান সামগ্রী লুট করে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‍‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা- ইমন মিয়া/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার