• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক    ১৫ আগস্ট ২০২৫, ০৮:৫৫ এ.এম.
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার -ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। প্রতি বছরের মতো এবারও জন্মদিন উপলক্ষে কেক কাটা কিংবা কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নেই। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার নির্দেশেই গত কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনের কার্যক্রম সীমিত রাখা হয়েছে।

তবে জন্মদিন উপলক্ষে সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট)  বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। নেতাকর্মীদের কেক কাটা কিংবা অন্য কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার জন্যও আহ্বান জানানো হয়।

এই দিনে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করবেন বলেও জানা গেছে।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে সক্রিয় হন তিনি। নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে কারাবন্দি করা হয় এবং ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি বন্দি ছিলেন। সেসময় তিনি প্রথমবারের মতো জেলখানায় নিজের জন্মদিন পালন করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাজা হয়। পরে করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার, যা ছয় মাস অন্তর অন্তর বাড়ানো হয়।

গত বছরের ৫ আগস্টের গণআন্দোলনের পরদিন রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে পূর্ণ মুক্তি দেন। এরপর ২০২৫ সালের ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন এবং চার মাস চিকিৎসা শেষে মে মাসে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের