• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন : মুন্না

   ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে জানিয়েছেন দলটির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে তারা ভারতীয় আগ্রাসন রুখে দেবেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চলমান লংমার্চ কর্মসূচিতে কিশোরগঞ্জের ভৈরবের পথসভায় মুন্না এ কথা বলেন।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চলমান এই লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন; স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান; ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

পথসভায় যুবদল সভাপতি বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমরা ভারতের হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি রাজনীতি করে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা হবে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আপসহীন থেকে কাজ করে যাবে। ঐক্যবদ্ধ থেকে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দেব।

দুপুর দেড়টার দিকে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ডে পথসভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের উদ্দেশে লংমার্চটি এগিয়ে যায়। পথসভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অন্যরা বক্তব্য রাখেন।

এ দিন সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আমরা আমাদের প্রতিবাদ, ক্ষোভ, ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লংমার্চ করছি। আমরা আখউড়া পর্যন্ত যাব। সেখান সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ করব।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, নাজমুল হাসান বক্তব্য রাখেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ