• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ঢাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে: রাকিব

ঢাবি প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৯:০৪ পি.এম.
ঢাবি উপাচার্য’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন রাকিব। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গুপ্ত ছাত্ররাজনীতির বিরোধিতা করেছে এবং তা বন্ধে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। ‘শনিবারের (১৬ আগস্ট) মধ্যেই গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ হতে পারে,’ আশা প্রকাশ করেন তিনি।

শিবিরের সমালোচনা করে রাকিব বলেন, ‘ছাত্রলীগের মতো ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো দখল করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।’

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে না পারায় ১৫০-এর বেশি ছাত্রলীগ কর্মী ডাকসুর ভোটার তালিকায় স্থান পেয়েছে। পাশাপাশি ঢাবি শাখার নতুন কমিটিতে থাকা নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়ের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন তারা।

ছাত্রদল নেতারা আরও দাবি করেন, ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ১ ও ২’-এ ছাত্রদলকে নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে এবং এসব এখনো বন্ধ হয়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক