• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দীর্ঘ বিরতির পর ফিরছেন রুবেল

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ০৬:৪১ পি.এম.
শেয়ার করুন 0
মাসুম পারভেজ রুবেল। ছবি: সংগৃহীত
মাসুম পারভেজ রুবেল। ছবি: সংগৃহীত

‘মার্শাল আর্ট কিং’ মাসুম পারভেজ রুবেল, দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন বড় পর্দায়, নতুন গল্পে, নতুন লড়াইয়ে, আগের মতোই দুর্দান্ত দৃপ্ততায়।

জানা যায়, সম্প্রতি রুবেল অভিনীত নতুন সিনেমা ‘মার্শাল কিং’-এর দৃশ্যধারণ শুরু হয়েছে। মিজানুর রহমান শামীম পরিচালিত এই সিনেমা ধারাবাহিকভাবে নির্মিত হবে। সব কিছু ঠিক থাকলে প্রথম গল্পটি অক্টোবরেই মুক্তি পাবে বড় পর্দায়। এ বিষয়ে চলচ্চিত্রটির পরিচালক সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করে খবরটি নিশ্চিত করেন। আসন্ন এই ছবিতে ভিন্ন রূপে দেখা যাবে রুবেলকে। 

সিনেমার গল্পে দেখা যাবে, রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয় পাঁচ বন্ধু। মাত্র কয়েকটি কসরত শেখার পরই তারা এলাকার এক গুণ্ডার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রুবেল, যিনি ওই স্কুলের ফাইট মাস্টার, তাদের মার খাওয়ার অবস্থা দেখে সিদ্ধান্ত নেন পাঁচজনকে ‘মার্শাল কিং’ বানাবেন। প্রশিক্ষণের মাধ্যমে তিনি তাদের এতটাই শক্তিশালী করে তোলেন, পৃথিবীর কোনো শক্তিই আর তাদের হারাতে পারে না। এরপর গল্প এগিয়ে যায় নানা অ্যাকশনঘন ঘটনাপ্রবাহে।

সিনেমা প্রসঙ্গে রুবেল বলেন, ‘বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করছি। এর গল্প অসাধারণ! ধারাবাহিক অ্যাকশনধর্মী এই সিনেমার আরও অনেক সিকুয়াল আসবে, প্রতিটিতে থাকবে চমক। আশা করছি, সিনেমাটি দর্শকের মন জয় করবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া