• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সকালে গ্রেপ্তার, দুপুরেই জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

বিনোদন ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০৫:২৮ পি.এম.
দেশের পরিচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন-ছবি সংগৃহীত

দেশের পরিচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করে। তবে দুপুরেই তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান,  বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে মামুনের ঘনিষ্ঠজন লায়লা আখতার ফারহাদ বলেন, “মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্যি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত না। ওর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।”

প্রসঙ্গত, গত বছর জুন মাসে লায়লা আখতার ফারহাদ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায়ও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাইব্যুনাল ওই মামলা খারিজ করে দেয়।

এছাড়াও, লায়লা আখতার প্রিন্স মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে আরেকটি মামলা করেছিলেন।

তবে গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম ওই মামলার আবেদন খারিজ করে দেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, “সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। ওই অধ্যাদেশে মামলার অভিযোগ সংশ্লিষ্ট কোনো ধারা না থাকায় আদালত আবেদন খারিজ করেছেন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’