{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

অবশেষে ঢাবি থেকে পৃথক হলো অধিভুক্ত ৭ কলেজ

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে এসব দায়িত্ব ও তথ্য হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সাত কলেজের অধ্যক্ষরা।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই পৃথকীকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্বিক সাফল্য কামনা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
মাহ্দী আমিন ও সৌদি রাষ্ট্রদূত
প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব
ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার: ড. মামুন