• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গুলশানের ঘটনায় উপদেষ্টার সংশ্লিষ্টতার বিষয় স্পষ্ট করা উচিত: সালাহউদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ০৪:০২ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-ছবি সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-ছবি সংগৃহীত

গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনও উপদেষ্টা জড়িত কি না, তা স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই ঘটনার বিস্তারিত তদন্ত না হলে উপদেষ্টাদের সম্পৃক্ততা নিয়ে আরও প্রশ্ন উঠবে। তাই বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বয়কট করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর গ্রেফতারের পর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি জানান, ভোররাতে গুলশানের একটি হোটেলে একজন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা হয়েছিল।

এর প্রেক্ষিতে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা দাবি করেন, স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক নেওয়া হয়েছে এবং বিএনপি নেতা ইশরাক হোসেন এর সঙ্গে এই জোরজবরদস্তির সম্পর্ক রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি