• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, ‘পদ্মা নদী এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বন্যার কবলে পড়তে পারে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় সেসব এলাকার নদ-নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।’

তিনি আরও জানান, বুধবার থেকে পদ্মার শাখা নদীগুলোতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় বন্যা দেখা দিতে পারে।

পোস্টে মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ‘আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় পদ্মা অববাহিকার মধ্য দিয়ে প্রবাহিত রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের ৫ থেকে ১০টি জেলা এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

এছাড়াও, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সবশেষে তিনি জানান, আগামী রোববার (১৭ আগস্ট) থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট