• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার

তাণ্ডব এখন তিন ওটিটিতে একসঙ্গে স্ট্রিমিং

বিনোদন ডেস্ক    ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ পি.এম.
শাকিব খান -ছবি সংগৃহীত

বড় পর্দায় সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মেও বাজিমাত করছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে দু’টি ওটিটিতে স্ট্রিমিং হওয়া এ সিনেমাটি এবার যুক্ত হলো আরও একটি নতুন প্ল্যাটফর্মে-দীপ্ত প্লে।

আজ ১৪ আগস্ট থেকে দীপ্ত প্লে-তে দেখা যাচ্ছে বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত এই সিনেমাটি। এ নিয়ে একসঙ্গে তিনটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে ‘তাণ্ডব’, যা বাংলা সিনেমার ইতিহাসে একটি নতুন মাইলফলক।

দর্শকদের এ সুখবর জানিয়ে মেগাস্টার শাকিব খান তার ফেসবুকে লেখেন, ‘প্রথমবারের মতো একটি বাংলা সিনেমা ইতিহাস গড়ছে-একসাথে তিনটি বড় ওটিটি প্ল্যাটফর্মে গর্বের সঙ্গে স্ট্রিমিং হচ্ছে। এটি এক স্মরণীয় সিনেম্যাটিক মুহূর্ত! এই শো দেখতে ভুলে যেও না।’

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছিল কোরবানির ঈদে। এতে প্রধান চরিত্রে আছেন শাকিব খান। আরও আছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। এছাড়াও দুটি বিশেষ চরিত্রে দেখা যায় জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও সিয়াম আহমেদকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
যেসব রেকর্ড ভাঙল মোহনলালের ‘দৃশ্যম ৩’
যেসব রেকর্ড ভাঙল মোহনলালের ‘দৃশ্যম ৩’
প্রাক্তন স্ত্রীর বাড়ির ‘ছাদ থেকে পড়ে’ চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত নিহত
প্রাক্তন স্ত্রীর বাড়ির ‘ছাদ থেকে পড়ে’ চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত নিহত