• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিসিবি থেকে ফারুককে সরানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পি.এম.
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ছবি সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার ৯ মাসের মধ্যেই নানা অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক ঠিকানা টিভির এক টকশোতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ফারুক ভাইকে আমরা ক্রিকেটে এনেছিলাম। স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতেই তাকে দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে দেখা গেছে, তার মনোযোগ ছিল বিসিবির ভবিষ্যৎ নির্বাচনে জয়ী হওয়ার কৌশল নিয়ে, ক্রিকেট উন্নয়নের দিকে নয়।’

তিনি আরও জানান, বিসিবির ৯ জন পরিচালকের মধ্যে ৮ জনই ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতার অভিযোগ মন্ত্রণালয়ে জমা দেন। গঠনতন্ত্র অনুসরণ না করা এবং বিপিএল আয়োজনে ব্যর্থতাও তার অপসারণে ভূমিকা রেখেছে।

বিপিএল নিয়ে অনুসন্ধান কমিটির রিপোর্ট প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিগুলো দল পরিচালনায় ব্যর্থ হয়েছে। বিদেশি ও দেশি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি, যার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এগুলো ফারুক আহমেদের দায়িত্বে অবহেলার প্রমাণ।’

সবশেষে তিনি বলেন, ‘আমরা গঠনতন্ত্র অনুযায়ী কাজ করেছি। মন্ত্রণালয়ের অধীনে থাকা এনএসসি চাইলে যে কাউকে সরিয়ে দিতে পারে, এবং সেটাই করা হয়েছে। এখন নতুন একজন দায়িত্বে আছেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র