• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৫:০১ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

২০২৬ সালের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। কোনো ষড়যন্ত্র যাতে এটা ব্যাহত করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।  

জাহিদ হোসেন বলেন, জুলাইয়ের আগে আমাদের ৩১ দফা কর্মসূচি ছিল। এই কর্মসূচির আলোকে বিএনপি আগামীর নির্বাচনে অংশ নেবে। ২৬-এর ফ্রেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে। দেশের মানুষকে নিয়ে ভোটযুদ্ধ হবে। তা যেন কেউ বানচাল করতে না পারে। কোনো ষড়যন্ত্র যেন এটা ব্যাহত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে হবে। জনগণ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে।
 
‘৫ আগস্ট বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে। ১৫ বছরে আমাদের হাজার নেতাকর্মী হারিয়ে গেছে। আহতদের পুনর্বাসনে আমাদের দায়িত্ব আছে। তাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কোনো অবস্থায় তাদের ভুলে গেলে চলবে না,’ বলেন তিনি।
 
জাহিদ হোসেন বলেন, আগে বাকশাল ছিল। চারটি পত্রিকা তখন বন্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান সেগুলো খুলে দিয়েছিলেন। জিয়াউর রহমানের আগে বাংলাদেশে গার্মেন্টস শিল্প ছিল না। জিয়াউর রহমানের আমলে মানুষ একদল থেকে বহুদলীয় রাজনীতিতে গেছে। যদি আমরা পাহাড় ও সমতলের মানুষ এক হয়ে থাকি তাহলে বাংলাদেশ এগোবে। চাকমা, মারমা সবাই আমরা বাংলাদেশি। খালেদা জিয়ার আমলেই এই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র ব্যবস্থা চালু হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়