• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢাকা মহানগর দক্ষিণ আ'লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ০৮:১৫ পি.এম.
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তিন মানবপাচারকারী দালালকেও আটক করা হয়। রিয়াজ উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে বলে জানা গেছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) অবৈধভাবে ভারতে পালানোর জন্য রিয়াজ উদ্দিন মহেশপুর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের দালাল ভজের আলীর কাছে পৌঁছান। এ সময় দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে দুদিন ধরে তাকে আটক রেখে হত্যার হুমকিও দেয়।

শনিবার (০৯ আগস্ট) ভোরের দিকে মোটরসাইকেলে করে তাকে শহরে নেওয়ার সময় সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা দুই দালালসহ রিয়াজকে আটক করে।

এ সময় খবর পেয়ে দালাল চক্রের অন্যতম সদস্য ভজের আলী, বিজিবি সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে এসে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাকেও আটক করে। পরে বিজিবি সদস্যরা আটক দালালদের নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন এবং থানা পুলিশে খবর দেন। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজ উদ্দিন ও তিন দালালকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ তিন দালালকে থানায় নিয়ে আসা হয়েছে। রিয়াজের নামে ঢাকার যাত্রাবাড়ী ও ভাটোরা থানায় হত্যা ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ