• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, স্বামী পলাতক

শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি- ভিওডি বাংলা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মধ্যপাড়া গ্রামে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি শুক্রবার (৮ আগস্ট) সকালে ঘটলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম খলিলুর রহমান। তার ছেলে-মেয়েরা বিবাহিত ও আলাদা বসবাস করায়, দীর্ঘদিন ধরে তিনি একাই অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করছিলেন। বয়সজনিত মানসিক চাপ ও ক্লান্তি থেকে তিনি মানসিকভাবে অস্থিতিশীল হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, শুক্রবার সকালে খলিলুর রহমান তার স্ত্রীকে ঘর থেকে টেনে উঠানে এনে মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি ভাইরাল হলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়, তবে অভিযুক্ত খলিলুর রহমান পালিয়ে যান।

ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত