• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাবি প্রতিনিধি    ৯ আগস্ট ২০২৫, ০৯:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত

তীব্র ছাত্রআন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এক জরুরি ঘোষণায় বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে। গত বছরের ১৭ জুলাই নেয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।”

তিনি আরও জানান, এই নীতিমালার আওতায় প্রতিটি হল প্রশাসন নিজ নিজভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি ছাত্রদলের ঘোষিত হল কমিটি নিয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, ‌‘গত বছরের গঠিত ফ্রেমওয়ার্ক অনুযায়ী, গুপ্ত ও প্রকাশ্য উভয় ধরনের হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।’

এর আগে মধ্যরাতে আবাসিক হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যে সমবেত হন। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা ছাত্ররাজনীতি বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তিসহ ছয় দফা দাবি উত্থাপন করেন। একপর্যায়ে উপাচার্য ও প্রক্টর উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শুনেন।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের