• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জামিন চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, গত ৪ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অসুস্থ মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিন চেয়ে তার স্ত্রী আয়েশা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।

কয়েকটি গণমাধ্যমকে আয়েশা সুলতানা জানান, ‘গত ৪ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থাতার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড