• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

গাজীপুরে সাংবাদিক হত্যা: খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৮:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুক্রবার (০৮ আগস্ট) সকালে পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সব পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেলিম ট্রেড সেন্টার ঘুরে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকের সঞ্চালনায় এবং সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি মো. জহিরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস ও সহসভাপতি কানন আচার্য।

বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

খাগড়াছড়ি সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকেরা এই কর্মসূচিতে অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী