• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাত্র ১ মিনিটে ফ্যান পরিষ্কারের দারুণ টিপস!

  লাইফস্টাইল
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
পরিষ্কার করা হচ্ছে ফ্যান- সংগৃহীত ছবি
পরিষ্কার করা হচ্ছে ফ্যান- সংগৃহীত ছবি

ঘর যতই পরিষ্কার রাখা হোক, ধুলাবালির হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়া মুশকিল। মেঝে বা আসবাবের ধুলো-ময়লা তো নিয়মিত মোছা যায়, কিন্তু সবচেয়ে ঝামেলা হয় সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে।

উঁচুতে থাকায় ফ্যান পরিষ্কার করাটা কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। এতে ধুলা জমে যায়, ফ্যান দেখতে ময়লা লাগে আর চলতে থাকলে ধুলোর ঝাঁপটায় গোটা ঘরই নোংরা হয়ে পড়ে।

তবে চিন্তার কিছু নেই! মাত্র ১ মিনিটে কোনো ঝামেলা ছাড়াই ফ্যান পরিষ্কারের দারুণ এক উপায় রয়েছে। দেখে নিন সহজ পদ্ধতিটি:  যা লাগবে-একটি পুরোনো বালিশের কভার।

যেভাবে করবেন: ফ্যানের প্রতিটি ব্লেডে আলতো করে বালিশের কভার পরান- আগা থেকে গোড়া পর্যন্ত যেন পুরোটা ঢেকে যায়। এবার দু’হাত দিয়ে কভারটি ফ্যানের ব্লেডের উপর চেপে ধরে ধীরে ধীরে বাইরের দিকে টান দিন।

কভার খুলে দেখুন- ব্লেডের সব ধুলা-ময়লা উঠে এসেছে কাপড়ের ভেতরে! এভাবে একে একে সব ব্লেড পরিষ্কার করে ফেলুন।

বোনাস টিপ: সপ্তাহে মাত্র একবার এভাবে পরিষ্কার করলেই ফ্যান যেমন ঝকঝকে থাকবে, তেমনি ঘরও ধুলোমুক্ত থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?