• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার থাকবেন যারা

স্পোর্টস ডেস্ক    ৮ আগস্ট ২০২৫, ০১:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাইয়ের শেষ সপ্তাহে এশিয়া কাপ গুঞ্জনে সিলমোহর পড়ে গিয়েছিল। অনেক নাটকীয়তার পর সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে, সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল। খেলা শুরুর সময় ও কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিও ইতোমধ্যে জানা গেছে। 

ঘোষিত সূচিতে দেখা গেছে, বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে। 

তবে আলোচনা চলছে, বাংলাদেশ থেকে কারা থাকবেন আম্পায়ারের দায়িত্বে। বিসিবির একটি সূত্রে জানা গিয়েছে, এসিসি বিসিবির কাছে দু’জন আম্পায়ার চেয়েছেন এশিয়া কাপের জন্য। বিসিবিও সেই হিসেবে দুইজনকে পাঠাতে পারে ম্যাচ পরিচালনার জন্য। এক্ষেত্রে দুটি নাম উঠে এসেছে মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল। খুব দ্রুতই জানা যাবে কারা থাকছেন দায়িত্বে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র