• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বেগম রোকেয়া পদক পেলেন ৪ বিশিষ্ট নারী


প্রকাশ:  ৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
বেগম রোকেয়া পদক পেলেন ৪ বিশিষ্ট নারী

নিজস্ব প্রতিবেদক

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ৯ ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।’

বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন-

১) পারভীন হাসান, তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

২) তাসলিমা আখতার, তিনি একজন বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী।

৩) রাণী হামিদ, তিনি একজন বাংলাদেশি দাবাড়ু। তিনি বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার।

৪) শিরিন পারভিন হক, তিনি একজন নারী অধিকার কর্মী। তিনি নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের